বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সভা: এসডিজি অর্জনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতার আহ্বান জনপ্রশাসন সচিবের

ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সভা: এসডিজি অর্জনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতার আহ্বান জনপ্রশাসন সচিবের

kamal_chowdhury_99942আমার সুরমা ডটকম ডেক্স : ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতার হাত সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। সোমবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে অনুষ্ঠিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ১৯৭তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি এ আহ্বান জানান। ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ভাইস-চেয়ারম্যান ড. কামাল আবদুল নাসের চৌধুরী তার বক্তৃতায় উল্লেখ করেন, বাংলাদেশের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও দারিদ্র্যমোচন, শিশু মৃত্যুর হার হ্রাস, মাতৃস্বাস্থ্যের উন্নয়নসহ অধিকাংশ সহস্যাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকার সফল হয়েছে। ড. চৌধুরী এসডিজি অর্জনে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের বিষয় উল্লেখ করে বলেন, এ বিষয়ে সরকারের বিনিয়োগ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হওয়ায় প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত করা হয়। জনপ্রশাসন সচিব বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রাথমিক শিক্ষাসহ শিক্ষার গুণগতমানের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সমস্যা মোকাবিলা, সমুদ্র ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ইউনেস্কোর অঙ্গীকারের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। ইউনেস্কোর এ অধিবেশনে বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধির মধ্যে ছিলেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম এবং ইউনেস্কো বিষয়ক বাংলাদেশের জাতীয় কমিশনের সচিব মো. মঞ্জুর হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com