শুক্রবার, ১০ Jul ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা

বোমা হামলায় দামেস্কের প্রধান মুফতি নিহত

আমার সুরমা ডটকম ডেস্ক:

সিরিয়ার রাজধানী দামেস্কের প্রধান মুফতি শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সিরিয়ার এন্ডোমেন্টস মন্ত্রণালয় ঘোষণা করেছে, দামেস্কের বিশিষ্ট আলেম ও প্রধান মুফতি শেখ আদনান আফিয়নী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে: সন্ত্রাসীরা মুফতি আদনান আফিয়ানীর গাড়িতে টাইম বোমা ফিট করে রেখেছিল। শেখ আদনান আফিয়ানী সিরিয়া এবং ইসলামী বিশ্বের অন্যতম বড় আলেম ও পণ্ডিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী গাড়িতে বোমা পেতে রাখার দায় স্বীকার করেনি।

শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি ইসলাম গবেষক হিসেবে সিরিয়ার বাইরেও পরিচিতি পেয়েছিলেন। তিনি সিরিয়ার জাতীয় ঐক্য ও সংহতির জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছেন। গোটা দামেস্ক প্রদেশের প্রধান মুফতি ছিলেন তিনি। ২০১৬ সালে তার ইমামতিতে ঈদুল আজহার নামাজে অংশ নেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। সহিংসতায় এ পর্যন্ত অসংখ্য মানুষ হতাহত হয়েছে। বার্তা সংস্থা সানা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com