রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
শায়েখ আব্দুল মুমিন ও নূর হুসাইন কাসেমী ছিলেন যুগের ক্ষণজন্মা মহাপুরুষ

শায়েখ আব্দুল মুমিন ও নূর হুসাইন কাসেমী ছিলেন যুগের ক্ষণজন্মা মহাপুরুষ

দিরাইয়ে জমিয়তের উদ্যোগে আলোচনাসভায় বক্তারা
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
কেন্দ্রীয় জমিয়তের সভাপতি ও খলিফায়ে মাদানী আলস্নামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি রহ. ও মহাসচিব আলস্নামা শায়েখ নূর হোসাইন কাসেমী রহ.-সহ সদ্যপ্রয়াত শীর্ষ আলেমদের জীবন ও কর্ম শীর্ষক আলোচনাসভা সুনামগঞ্জের দিরাই পৌরশহরের কলেজরোডস্থ বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে বুধবার বেলা ২টা থেকে শুরম্ন হয়।
উপজেলা জমিয়ত সভাপতি শায়েখ মাওলানা মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা পেশ করেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সহকারী মহাসচিব মাওলানা শুয়াইব আহমদ, কেন্দ্রীয় যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি মাওলানা জাবের কাসেমী, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন ও মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমী, পৌর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কাহহার, মাওলানা আবিদুর রহমান, জেলা যুব জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদসহ উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জমিয়তের এই দুই দিকপাল ছিলেন যুগের ক্ষণজন্মা মহাপুরুষ। তাঁরা লোভ লালসার বষিভূত হয়ে দলের জন্য কাজ করেন নি, বরং তাঁরা সব সময়ই এসবের ধার কাছে না থেকে দলের জন্য কাজ করেছেন। তাঁদের প্রত্যেকটি কাজ থেকে আমাদের শেখার আছে উল্লেখ করে বক্তারা বলেন, দেশ, জাতি ও দলের জন্য কিছু করতে হলে অবশ্যই তাঁদের অনুসরণ করতে হবে। অন্যথায় আমাদের আকাবিরদের রেখে যাওয়া আমানত জমিয়তের কাজকে বেগবান করা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদার, মাওলানা হুসাইন আহমদ চান্দিপুরী, মাওলানা আজিজুর রহমান শায়খে চান্দিপুরী প্রমূখ।

প্রধান অতিথি মাওলানা আব্দুর রব ইউসুফীর আখেরী মুনাজাতের মাধ্যমে আলোচনাসভার সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com