শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
মামলা তুলে নেওয়ার হুমকি সন্ত্রাসী রোমান বাহিনীর হামলা, অস্ত্রসহ গ্রেফতার ১

মামলা তুলে নেওয়ার হুমকি সন্ত্রাসী রোমান বাহিনীর হামলা, অস্ত্রসহ গ্রেফতার ১

আবদুর রহমান জামী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:

দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নের সিদুখাই গ্রামে অসহায় আলতাবির পরিবারের উপর বার বার হামলা করছে দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিহ্নিত সন্ত্রাসী রোমান ও তার বাহিনী।

উল্লেখ্য যে, গত কয়েকদিন আগে হামলা করলে ঘটনাস্থল থেকে রোমানকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। গত দু’দিন আগে জামিনে বের হয় সন্ত্রাসী রোমান বাহিনীর প্রধান রোমান।

জামিনে বের হয়ে দেউলিয়া হয়ে ওঠে রোমান ও তার বাহিনী। প্রতিপক্ষ আলতাব আলী ও তার ভাই ভাতিজা মামলা তুলে না নিলে প্রাণ নাশের হুমকি দেয়।

তার পরিপেক্ষিতে আজ সকালে সন্ত্রাসী রোমান বাহিনীর অন্যতম আমির হোসেন, রোমানের ছোট চাচা আয়াজ আলীসহ কয়েকজন আলতাবালির ভাতিজা সাহেব আলীর উপর হামলা করে।

হামলা পর ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ আয়াজ আলী (৪০) পিতা মৃত আক্রম উল্লাহ মামলার এজাহার নামীয়ও পলাতক আসামিকে গ্রেফতার করে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম তার সাথের ফোর্স নিয়ে আটক করতে সক্ষম হন।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com