শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস

দিরাইয়ে নিখোঁজের ১৭ ঘন্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

আমার সুরমা ডটকম:

বেপরোয়া গতিতে চালানো স্পিডবোটের ধাক্কায় গুরুতর আহত হয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধ বদিউজ্জামানের (৫৫) লাশ ভেসে উঠেছে গতকাল। নিখোঁজের প্রায় ১৭ ঘন্টা পর ঘটনাস্থল দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হ্যারাচ্যাপ্টি নদীতে বদিউজ্জামানের লাশ ভেসে উঠার পর উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত বদিউজ্জামান জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলা জগদল ইউনিয়নের হ্যারাচ্যাপ্টি নদীতে।

এরআগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় শাহপরান বাজারে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী বদিউজ্জামান বেচা বিক্রি শেষে নিজের ছোট নৌকাযোগে একাকী বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হ্যারাচ্যাপ্টি নদীতে ইউনিয়নের রায়বাঙ্গালি আটপুরিয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানী বেপরোয়া গতিতে স্পিডবোট চালিয়ে এসে বদিউজ্জামানকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। সংবাদ পেয়ে দিরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ বদিউজ্জামানকে উদ্ধারে চেষ্টা চালায়। সন্ধান না পেয়ে মধ্যরাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বদিউজ্জামানের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলের আহাজারিতে মাতারগাঁও গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com