বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা

ভারতের সাথে সীমান্ত বন্ধ: মেয়াদ বাড়ল আরও ১৭ দিন

আমার সুরমা ডটকম:

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৭দিন বাড়ানো হয়েছে। এতে আগামী ৩১ জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থলসীমান্ত বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সুপারিশ অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারত থেকে বাংলাদেশিদের দেশে ফেরার ক্ষেত্রে আগের নিয়ম বলবৎ থাকবে। সীমান্ত বন্ধের এ সময়ে ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দরগুলো (বেনাপোল, আখাউড়া, হিলি, দর্শনা ও বুড়িমারী) সীমান্ত দিয়ে সপ্তাহে তিন দিন অর্থাৎ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যথাযথ কাগজপত্র নিয়ে দেশে প্রবেশ করতে পারবেন। তবে প্রত্যেক বাংলাদেশিকে অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।

ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল থেকে দেশটির সঙ্গে সব ধরনের সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। পরবর্তীতে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণায় ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়। এরইমধ্যে সরকার নতুন করে আবারো সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com