শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দেশ ও জাতির কল্যাণে জমিয়তের নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে: জমিয়ত

দেশ ও জাতির কল্যাণে জমিয়তের নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে: জমিয়ত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন জমিয়তের পূর্বপুরুষদের অাদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে জমিয়তের নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে। মানবসেবাকে ইবাদত মনে করে অাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিতে হবে। দলের ইতিহাস-ঐতিহ্য মাথায় রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে মনযোগী হতে হবে। আজ বিকেলে পল্টনস্থ দলীয় কার্যালয়ে ঢাকাস্থ দায়িত্বশীলদের এক বিশেষ বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন।
দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে আজ উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা ফজলুল করীম কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজিপুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরুদ্দিন খান, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, অফিস সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগর, মাওলানা শরীফ মোহাম্মদ ইয়াহইয়া, মাওলানা তাজুল ইসলাম আশ্রাফী ও মাওলানা জাবের কাসেমী প্রমুখ।
বৈঠকে জমিয়ত নেতৃবৃন্দসহ নিরাপরাধ বন্দী আলেমদের মুক্তির দাবী জানানো হয় এবং আসন্ন রবিউল আউয়াল মাসে দেশব্যাপী সীরাত কন্ফারেন্সের কর্মসূচী গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com