শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
আইসিসি থেকে শ্রীনিবাসনকে বহিষ্কার

আইসিসি থেকে শ্রীনিবাসনকে বহিষ্কার

nsrinivasan--300x188আমার সুরমা ডটকম ডেক্স : গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই বাতাসে ভাসছিল। অবশেষে সেটাই সত্যি হলো। আইসিসির চেয়ারম্যান পদ থেকে এন শ্রীনিবাসনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিবর্তন নিয়ে এখন আইসিসিকে সুপারিশ করবে বিসিসিআই। আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ভারতীয় বোর্ডের বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহর। তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শ্রীনিবাসনের জায়গায় আইসিসির চেয়ারম্যান হিসেবে সংস্থাটির প্রাক্তন সভাপতি শারদ পাওয়ারেরও বিসিসিআইয়ের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুম্বাইয়ে বিসিসিআইয়ের ৮৬তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়ায় হয়। তবে শারদ পাওয়ারের চেয়ে আইসিসির চেয়ারম্যান হিসেবে মনোহরের সম্ভাবনাই বেশী। নতুন করে দায়িত্ব পেলে আগামী বছরের জুন পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন মনোহর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com