শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

৭৫ বীর মুক্তিযোদ্ধাকে রাঙামাটি জেলা প্রশাসনের সংবর্ধনা

amarsurma.com

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির ৭৫ বীর মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন চত্তরস্থ শহীদ আব্দুল আলী মঞ্চে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তৃতা করেন পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, মুক্তিযুদ্ধা সংসদ জেলা ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ মাতৃকার স্বাধিকারের লড়াইয়ে সেইদিন বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি হানাদেরদের বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে এনেছিল। পৃথিবীর বুকে লাল সবুজের একটি দেশ ঠাঁই করে নিয়েছিল লাখো শহীদের রক্তে। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে স্বাধীনতার ৫০ বছরে এসে বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেইদিনের শহীদদের রক্ত ও বীর মুক্তিযোদ্ধাদের লড়াই আজ বৃথা যায়নি।

বক্তারা স্বাধীনতা চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে দেশের অগ্রগতিতে শামিল হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জেলার ৭৫ বীর মুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com