বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

দিরাইয়ে ঢাকাগামি গাড়ি দুর্ঘটনা: আহত ১৩

amarsurma.com

আমার সুরমা ডটকম:
দিরাই থেকে ঢাকাগামি নাইটকোচ রূপসী বাংলা ছেড়ে যাওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ১৩ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় দিরাই বাসস্টেশন থেকে ৫২ জন যাত্রী নিয়ে রূপসী বাংলা (ঢাকা মেট্্েরা, ব-১৪-১৬২৮) ঢাকার পথে রওয়ানা করে। কিছুক্ষণ পর দিরাই-মদনপুর সড়কের পৌরসভার সুজানগর গ্রামের দক্ষিণে মসজিদ সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ১৩ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত পৌরসভার আনোয়ারপুর গ্রামের জহুর আলীর ছেলে জামাল উদ্দিন (৪০), হোসেনের স্ত্রী পপি বেগম (২০) ও একই গ্রামের হোসাইনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দিরাই থানায় কোন মামলা হয়নি। গাড়ি চালক ও সহকারীরা পলাতক রয়েছে বলে সূত্র জানায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com