বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বিমান হামলা

amarsurma.com
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বিমান হামলা

আমার সুরমা ডটকম ডেস্ক:

রমজান শুরুর পর থেকে ইসরাইলী ইহুদীবাদী সরকার পবিত্র মসজিদ আল-আকসায় বর্বরতা চালানোর পর এবার গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করার কথা জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। লেবানন থেকে বৃহস্পতিবার বিকেলে ইসরাইলে রকেট নিক্ষেপের কয়েক ঘণ্টা পর ইসরাইল বিমান হামলা চালানোর দাবি করে। স্থানীয় সময় মধ্যরাতের পর অবরুদ্ধ ছিটমহল গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার লেবানন থেকে ৩৪টি রকেট নিক্ষেপ করা হয় বলে জানানো হয়েছে। ২০০৬ সালের লেবানন-ইসরাইল যুদ্ধের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে এটিই সবচেয়ে উত্তেজনাকর সময়। লেবানন থেকে রকেট নিক্ষেপের জন্য গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপ হামাসকে দায়ী করেছে ইসরাইল। হামাস এই হামলার পেছনে থাকার কথা অস্বীকার করেছে।

গাজায় ইসরাইলি হামলা শুরুর কয়েক মিনিট আগে গাজার সকল প্রধান সশস্ত্র গ্রুপের সমন্বয়ে গঠিত জয়েন্ট অপারেশন্স রুম জানায়, তারা ইসরাইলের কাছ থেকে আসা যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইসরাইলি মিডিয়া জানায়, সরকার গাজা ও লেবাননে হামলা চালাতে প্রস্তুত। লেবানন থেকে রকেট হামলার জবাব কিভাবে দেয়া যায়, তা নিয়ে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর বিমান আক্রমণ চালানো হয়।

চলতি সপ্তাহে জেরুসালেমের আলা-আকসা মসজিদে মুসুল্লিদের ওপর ইসরাইলি হামলার প্রেক্ষাপটে লেবানন থেকে রকেট নিক্ষেপ করা হয়। এদিকে দক্ষিণ লেবাননভিত্তিক সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ জানিয়েছে, তারা আল-আকসা হামলার প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের গৃহিত ‘সকল পদক্ষেপকে’ স্বাগত জানাবে।

সূত্র: মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com