সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

অবশেষে গ্রেফতার দাদন ব্যবসায়ি হবু

amarsurma.com
অবশেষে গ্রেফতার দাদন ব্যবসায়ি হবু

আমার সুরমা ডটকম:

দিরাইয়ের আলোচিত চেয়ারম্যানের আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হবুকে একটি মারামারি মামলায় আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
দিরাই থানা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৌম্য চৌধুরীর আত্মহত্যায় প্ররোচনার দায়ে করা মামলার প্রধান আসামি থানারোডস্থ কাঠপট্টির মৃত আকবুল মিয়ার ছেলে দাদন ব্যবসায়ি হাবিবুর রহমান হবু (৪৯) ও তার ছেলে রুহান রহমান শুভকে (২১) সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে কাঠপট্টি থেকে আটক করে। সূত্র জানায়, পৌরশহরের সুজানগর গ্রামের সুয়েব মিয়ার সাথে মারামারিতে জড়েয় পড়লে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের দু’জনকেই আটক করে থানায় নিয়ে আসে। পরে দিরাই থানা পুলিশ ১৫১ ধারায় তাদেরকে জেল হাজতে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন জানান, মারামারির খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসার পর ১৫১ ধারায় জেল হাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৩ জুন শনিবার রাত ১০টার দিকে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের ফুলবাড়ি এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। এদিকে মৃত্যুর একদিন আগে সৌম্য চৌধুরীর ফেসবুক আইডি থেকে স্থানীয় কয়েক দাদন ব্যবসায়ী হাবিবুর রহমান হবু, জসিম, চিনু ঠাকুর, সজল দাস, অসীত দেবনাথ, পুতুলের নাম উল্লেখ করে ব্যবসায়ীর টাকা ও মামলার চাপের বিষয়ে একটি পোস্ট দেন। স্ট্যাটাসে এ পরিণতির জন্য ওই দাদন ব্যবসায়ীদের দায়ী করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com