শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা

দিরাইয়ে জমিতে পানি সেচ নিয়ে নিহত ১

amarsurma.com
দিরাইয়ে জমিতে পানি সেচ নিয়ে নিহত ১

স্টাফ রিপোর্টার:

জমিতে ধান রোপন ও পানি সেচ নিয়ে প্রতিপক্ষের ঘুষিতে একজন নিহত হয়েছে। নিহত ফয়জুন নুর (৫৫) সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনয়নের মানিকদা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। এ ঘটনায় তার ভাই জয়তুন নুর (৫০) নামে একজন আহত হয়েছে বলে জানা গেছে।
চরনারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার হেলাল মিয়া জানান, শুক্রবার সকালে নিজ জমিতে বোরো ধান রোপন ও পানি সেচ দিতে যায় গ্রামের মৃত নূর আলীর ছেলে সাদিকুর রহমান। পাশাপাশি নিহত ফয়জুন নুরের জমি হওয়ায় পানি সেচ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জমির মালিকের পক্ষের লোকজনের ঘুষিতে ফয়জুন নুর মাটিতে লুটিয়ে পড়ে। ভাইকে বাঁচাতে জয়তুন নুরও আহত হয়। উভয়কে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডা. ইতিশা রায় ফয়জুন নুরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দিরাই থানার এসআই নিউটন হাসপাতালে মৃতের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ প্রেরণ করেন।
চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ রায় জানান, ঘটনার খবর পেয়েছি, তবে কি নিয়ে মারামারি হয়েছে, তা এখন (সন্ধ্যা ৬টা) পর্যন্ত জানি না।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com