সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

আনজুমানের ক্বিরাআত প্রশিক্ষণের ফলাফল প্রকাশ

amarsurma.com
আনজুমানের ক্বিরাআত প্রশিক্ষণের ফলাফল প্রকাশ

আমার সুরমা ডটকম:
আনজুমানের তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ পরিচালিত ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের ২০২৪ খ্রিস্টাব্দ মুতাবেক ১৪৪৫ হিজরি সনের সনদ ও খামিছ জামাতের ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় আনজুমানের অস্থায়ী কার্যালয় দারুল উলূম দরগাহপুর মাদরাসায় সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খানের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেয়ার পর তা প্রকাশ করেন তাহাফফুজে দ্বীনের সাধারণ সম্পাদক ও ইমতেহান উপ-কমিটির আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী।
আনজুমানের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও ইমতেহান উপ-কমিটির আহবায়ক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর সঞ্চালনায় ফলাফল অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা বশির আহমদ গনিগঞ্জি, সাংগঠনিক সম্পাদক ও ইমতেহান উপ-কমিটির সদস্য সচিব মাওলানা দিলোয়ার হোসাইন, সহ-সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা শাহনুর আহমদ, প্রচার সম্পাদক মাওলানা শাহ জাহান, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা উসামা ইসলাম খান প্রমুখ।
সূত্র মতে, এবারের সনদ জামাতে মোট পরীক্ষার্থী ছিল ২৫৬ জন, এরমধ্যে মুমতায (এ প্লাস) পেয়ে ৪৭ জন, প্রথম বিভাগ পেয়েছে ১১৬ জন, দ্বিতীয় বিভাগ ৫৪ জন, তৃতীয় বিভাগ ২০ জন, মোট পাস ২৩৭ জন, পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ। খামিছ জামাতে মোট পরীক্ষার্থী ছিল ৪৬৭ জন, এরমধ্যে মুমতায (এ প্লাস) পেয়ে ৪১ জন, প্রথম বিভাগ পেয়েছে ১৯০ জন, দ্বিতীয় বিভাগ ১৩৪ জন, তৃতীয় বিভাগ ৪৭ জন, মোট পাস ৪১২ জন, পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ।
ফলাফলের বিস্তারিত তথ্য নিচের লিঙ্কে দেয়া হলো।
ফলাফল পরিসংখ্যান:
জামাত: সনদ
জামাত: খামিছ
মেধা তালিকা(সনদ):
মেধা তালিকা(খামিছ):

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com