বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা
ঘোষিত তফসিলেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

ঘোষিত তফসিলেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

index_105495আমার সুরমা ডটকম : পৌরসভা নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে অবস্থান তুলে ধরে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে আওয়ামীলীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলো। বিএনপির প্রতিনিধিরা জানিয়েছেন, নির্বাচন ১৫ দিন পেছানোর দাবি থাকলেও ৩০ ডিসেম্বর পৌর ভোটের প্রস্তুতি নিচ্ছেন তারা। বিএনপি বলেছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে এজন্য তাদেরকে ১৫ থেকে ২০ দিন সময় দিতে হবে। এক্ষেত্রে যদি নির্বাচন কমিশন সময় নাও বাড়ায়; তবুও তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আইন অনুযায়ী পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যরা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। প্রচারণায় অংশগ্রহণের সুযোগ পেতে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল আগামীকাল রোববার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করতে যাবেন। এই প্রথমবারের মতো দেশে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন আনুষ্ঠিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী মনোনয়ন দিবেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ১৫ দিন পিছিয়ে পৌরসভা নির্বাচনের পুনঃতফসিলের দাবি জানায় বিএনপি। এছাড়াও নির্বাচন অবাধ নিরপেক্ষ করার জন্য সারাদেশে গণগ্রেফতার বন্ধ, আটক নেতাদের মুক্তি, সংশ্লিষ্ট এলাকার ইউএনও এবং ওসি বদলির পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখারও শর্তও দেয় দলটি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com