শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
দিরাইয়ে ফলাফল স্থগিত ও ভোট পূণ:গণনা দাবিতে সংবাদ সম্মেলন

দিরাইয়ে ফলাফল স্থগিত ও ভোট পূণ:গণনা দাবিতে সংবাদ সম্মেলন

as12468194_445381038999226_2128889986_nআমার সুরমা ডটকম : দিরাইয়ে সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ৩নং ওয়ার্ডের (৬, ৮ ও ৯) ফলাফল স্থগিত ও এ ওয়ার্ডের ভোট পূণ:গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী। শুক্রবার বেলা আড়াইটায় দিরাইয়ের স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরাজিত প্রার্থী হেলেনা বেগম খেলা। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ৩০ ডিসেম্বর দেশব্যাপি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনিও এ নির্বাচনে দিরাই পৌরসভার সংরক্ষিত ৩নং আসনে আঙ্গুরফল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। বুধবার রাত অনুমান ৮টায় উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোটের ফলাফল ঘোষণা করা হলে এ আসনে বিজয়ী হিসেবে আমার নাম ঘোষণা করা হয় এবং আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাধবী দে-কে দ্বিতীয় উল্লেখ করা হয়।
তিনি আরো বলেন, কিছুক্ষণ পর আবার মাইকে ঘোষণা আসে আমার পরিবর্তে মাধবীকে এ আসনে বিজয়ী বলে। সাথে সাথে আমরা বিষয়টি উপজেলা রিটার্নিং অফিসারকে অবগত করি। কিন্তু তিনি বিষয়টিকে কোন গুরুত্ব না দিয়ে মাধবী দে-কেই বিজয়ী দাবি করেন। তিনি প্রশ্ন রেখে বলেন, আমাকে বিজয়ী ঘোষণা করার এক ঘণ্টা পর আবার কেন ফলাফল পাল্টানো হলো? তিনি এ ব্যাপারে আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হেলাল উদ্দিন, অমরু মিয়া, জিলকাল হোসেন, আব্দুল হাফিজ, আব্দুল খালিক, দুলাল মিয়া ও হাসিম উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com