মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
সাইবার বিশেষজ্ঞ জোহাকে পাওয়া গেছে

সাইবার বিশেষজ্ঞ জোহাকে পাওয়া গেছে

joha_120531আমার সুরমা ডটকম নিখোঁজ হওয়া সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জোহার চাচা মাহবুবুল আলম গণমাধ্যমকে জানান, মঙ্গলাবার গভীর রাতে এয়ারপোর্ট এলাকা থেকে উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে এক সপ্তাহ তিনি কোথায় কীভাবে ছিলেন তা জানা যায়নি।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তানভীর হাসান জোহা, যিনি তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ইনসাইড বাংলাদেশ ফাউনডেশনের ভাইস চেয়ারম্যান। রিজার্ভ চুরির ঘটনায় তিনি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশের ইঙ্গিত দেন। এরপরই রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা এ বিষয়ে আইনী সহায়তা চাইতে গেলে তিনটি থানার পুলিশ ঘটনাস্থল তাদের এলাকায় নয় বলে ফিরিয়ে দেয়। জোহার শ্যালক মাহমুদ হাসান চৌধুরী বলেছিলেন, নিখোঁজের পর কেউ পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেনি। নিখোঁজের পর থেকে পুলিশের রহস্যজনক ভূমিকা সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম থেকেই  তাকে আটকের বিষয়টি অস্বীকার করে আসছিল। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জোহা জানান যে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘সাইবার নিরাপত্তা’ প্রকল্পে কাজ করতেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com