মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
৪ বছরে সীমান্তে ১৪৬ বাংলাদেশি হত্যা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

৪ বছরে সীমান্তে ১৪৬ বাংলাদেশি হত্যা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

asadujjaman khan kamalআমার সুরমা ডটকম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও সে দেশের নাগরিক কর্তৃক ২০১২ সাল থেকে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত মোট ১৪৬ জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার বিকেলে দশম সংসদের ১০ম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর মধ্যে বিএসএফ কর্তৃক ১০৯ জন এবং ভারতীয় নাগরিক কর্তৃক ৩৭ জনকে হত্যা করা হয়েছে। তবে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে জোরালো কূটনৈতিক উদ্যোগ গ্রহণসহ সীমান্তে বিজিবি টহল জোরদারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘বিএসএফ এর হাতে কোন বাংলাদেশি আটক হলে তাকে হত্যা বা আহত না করে বিদ্যমান সিবিএমপি অনুযায়ী বিজিবি’র হাতে সোপর্দ করা হলে অবৈধ পারাপারসহ সকল প্রকার অপরাধের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন বিজিবি মহাপরিচালক।’ এ প্রসঙ্গে তিনি বিগত ২০১৪, ২০১৫ এবং চলতি বছর বিজিবি’র হাতে আটক যথাক্রমে ২০৯, ১৭৪ ও ৪০ জন ভারতীয় নাগরিককে বিএসএফ এর হাতে হস্তান্তর করার কথা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com