সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
হজের নিবন্ধন শুরু ১০ মে

হজের নিবন্ধন শুরু ১০ মে

hajj_126190আমার সুরমা ডটকম প্রাক-নিবন্ধনের পর আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে হজের নিবন্ধন কার্যক্রম। নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে নিবন্ধন চলবে ২৬ মে পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি হজযাত্রীদের হজ প্যাকেজের ১ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এজেন্সিগুলোর ব্যাংকের (অনুমোদিত ২৩টি ব্যাংক) মাধ্যমে বিজনেস অটোমেশনের প্রস্তুত করা পেমেন্টে ভাউচারে সোনালী ব্যাংকে নির্ধারিত হিসাবে জমা দিতে হবে। কেবলমাত্র ব্যাংকে টাকা পরিশোধের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই হজযাত্রীদের পিলগ্রিম আইডি দেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম গত ২৮ মার্চ সম্পন্ন হয়েছে। ওই সময় পর্যন্ত ৮৮ হাজার ১৯৭ জন প্রাক-নিবন্ধনকারী ও গাইড মোনাজ্জেমসহ কোটা পূর্ণ হয়েছে। বর্তমানে চলতে থাকা প্রাক-নিবন্ধনকারীদের ২০১৭ সালের হজে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। তবে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ২০১৬ সালের প্রাক-নিবন্ধন চলমান রয়েছে।
প্রত্যেক হজ এজেন্সিকে বাড়ি বা হোটেল ভাড়া, খাওয়া খরচ ও পরিবহন ফি বাবদ আলাদা অর্থ সৌদি আরবে এজেন্সির নামে ব্যাংক হিসাবে জমা রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ গত ২৭ এপিলের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৪ হাজার ৪৪ জন। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন। সরকারি ও বেসরকারি মিলিয়ে সর্বমোট প্রাক-নিবন্ধিত হজযাত্রী ১ লাখ ৩৭ হাজার ৪৪৪ জন। প্রাক-নিবন্ধন স্বেচ্ছায় বাতিল করেছেন (সরকারি ২৪, বেসরকারি ৩৯৭ জন) ৪২১ জন।
আগামী ১০ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত (চাঁদ দেখা সাপেক্ষে) হবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার বাকি ৯১ হাজার ৭৫৮ জন (গাইড ও অন্যান্যসহ ৩,৫৫৮ জন সংরক্ষিত, সাধারণ হজযাত্রী ৮৮,২০০ জন) বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালন করতে পারবে। গত ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও মূলত হজের প্রাক-নিবন্ধন শুরু হয় ২৩ মার্চ। প্রাক-নিবন্ধন ফি সরকারি হজযাত্রীদের ক্ষেত্রে ৩০ হাজার টাকা ও বেসরকারি হজযাত্রীদের ক্ষেত্রে ৩০ হাজার ৭৫২ টাকা। গত ১১ জানুয়ারি হজ প্যাকেজ অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্যাকেজ-১ এ হজযাত্রীদের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা। প্যাকেজ-২ এর খরচ নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৪ হাজার ৯০৩ টাকা। সরকারি ও বেসরকারি সকল হজযাত্রীদের জন্যই এ প্যাকেজ দুটি প্রযোজ্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com