বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
আসাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা উপস্থাপন করলেন সিলেটের প্রণবকান্তি দেব

আসাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা উপস্থাপন করলেন সিলেটের প্রণবকান্তি দেব

debআমার সুরমা ডটকমভারতের প্রাচীনতম বিদ্যাপীঠ আসাম বিশ্ববিদ্যালয়ে এক আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণাপত্র উপস্থাপন করেছেন সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ আয়োজিত এ কনফারেন্সে প্রণবকান্তি দেব তার গবেষণাপত্র উপস্থাপন করেন। তার গবেষণাপত্রের শিরোনাম ছিলো ‘এথনিক ক্ল্যাশেস এন্ড এক্সিজেনসিস অব আইডেন্টিটি ইন দ্যা পয়েন্ট অব রিটার্ন’। গবেষণাপত্রে প্রণবকান্তি দেব প্রখ্যাত উপন্যাসিক সিদ্ধার্থ দেব এর ‘দ্যা পয়েন্ট অব রিটার্ন’ উপন্যাস অবলম্বনে দেশভাগের ফলে উত্তর পূর্ব ভারতের আসাম প্রদেশে পাড়ি দেয়া বাংলাদেশীদের জীবন, সংগ্রাম, বঞ্চনা এবং নিজেদের পরিচয় সংকটের নানাদিক তুলে ধরেন। পরে তিনি উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আব্দুল রাজ্জাকটি। উল্লেখ্য, এর আগে প্রণবকান্তি দেব চেন্নাই, কাঠমুন্ডুসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর আয়োজিত জাতীয় এবং আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com