মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
চীনে শালীন পোশাক না পরায় সাংবাদিক বরখাস্ত!

চীনে শালীন পোশাক না পরায় সাংবাদিক বরখাস্ত!

ch-300x200আমার সুরমা ডটকম ডেক্সচীনের জিয়ামেন সিটিতে ঘূর্ণিঝড় মেরান্তির পর শহর পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত শ্রমিকদের সাক্ষাৎকার নেয়ার সময় এক নারী সাংবাদিককে তার পোশাকের কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ছবিতে ওই সাংবাদিককে ছাতা মাথায় সানগ্লাস পরা অবস্থায় সাক্ষাৎকার নিতে দেখা যায়, যা ঘূর্ণিঝড় পরবর্তী দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কর্মরত স্বেচ্ছাসেবকদের পোশাকের সাথে বেমানান। তবে চাকরিচ্যুত ওই সাংবাদিককের নাম না জানা গেলেও তার সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে পড়েছিল। ছবিতে তাকে ছাতা মাথায় সানগ্লাস পরা অবস্থায় সাক্ষাৎকার নিতে দেখা যায়, যা ঘূর্ণিঝড় পরবর্তী দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কর্মরত স্বেচ্ছাসেবকদের পোশাকের সাথে বেমানান। এ কারণে তার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ ওঠে। আর এই বিশেষ ছবিটির কারণেই চাকরি গেছে ওই টিভি সাংবাদিকের। জিয়ামেন টিভি স্টেশন এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের একজন সাংবাদিক নিয়ম ভঙ্গ করেছে এবং সুষ্ঠুভাবে সাক্ষাৎকার নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে ঐ সাংবাদিকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জনসাধারণের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।’ তবে ঐ সাংবাদিকের চাকরি চলে যাওয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যমেই দুই ধরনেরর মতামত তৈরি হয়েছে। একপক্ষ বলছে, ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের খবর সংগ্রহ করার পোশাক এটা নয়। আরেক পক্ষ বলছে, কেউ যদি জানে যে, সাংবাদিকতা কতটা কষ্টের কাজ তবে সে সাংবাদিকের পোশাকের দিকে তাকাবে না। কেউ কেউ বলেছে, সমস্যা হলো ঐ সাংবাদিকের আচরণগত সমস্যা আছে এবং সে যাদের সাক্ষাৎকার নিচ্ছিল তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। সূত্রবিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com