শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের
পাক সীমান্তে আবারও হামলা, চলছে গোলাগুলি

পাক সীমান্তে আবারও হামলা, চলছে গোলাগুলি

p-vhআমার সুরমা ডটকম ডেক্সপাক সীমান্তে আবারও হামলা করেছে ভারতীয় সামরিক বাহিনী। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানিরাও। বুধবার সন্ধ্যা থেকে ইফতেখারাবাদ ও কুতলী সীমান্তে শুরু হওয়া দু’দেশের সীমান্ত রক্ষীদের গোলাগুলি এখনও চলছে। খবর দৈনিক পাকিস্তান উর্দূর। সূত্র জানায়, বুধবার পাক সীমান্তে ইফতেখারাবাদ ও কুতলী সেক্টর লক্ষ্য করে ভারতীয়রা প্রথমে হামলা চলায়। পরে ভারতীয়দের হামলা প্রতিহতে পাকিস্তানিরাও পাল্টা হামলা চালায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি এখনও চলছে। এর আগে গত মঙ্গলবার, সোমবার এবং রোববার মধ্যরাতেও গোলাগুলি হয়েছে দুই দেশের সীমান্ত রক্ষীদের মাঝে।

উল্লেখ, সম্প্রতি কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ১৮ ভারতীয় সেনা নিহতের ঘটনায় দু’দেশের মধ্যে যুদ্ধ উত্তেজনা শুরু হয়। উরি হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ি করে এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিলে পাকিস্তানও যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখে। এরই মধ্যে ভারত পাকিস্তানে হামলা করে দুই পাক সেনাকে হত্যা করার পর পাক সেনারা পাল্টা হামলায় ভারতে ১৪ জন সেনাকে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com