শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
লাখো ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন জয়ললিতা

লাখো ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন জয়ললিতা

joylolitapiআমার সুরমা ডটকম ডেক্সভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা আজ সোমবার মারা গেছেন। ‘আম্মা’ হিসেবে পরিচিত জয়ললিতার মৃত্যুতে সমর্থকেরা কান্নায় ভেঙে পড়েছেন। ভিড় জমিয়েছেন হাসপাতালের সামনে। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে আজ সকালে জয়ললিতার হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ভালো আছেন বলে তাঁর দল এআইএডিএমকের পক্ষ থেকে জানানো হয়। তবে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তিনি লাইফ সাপোর্টে অাছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। জয়ললিতা ফুসফুসের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে তিন মাস ধরে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই অবস্থায় গতকাল রোববার তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। আজ সকালে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর প্রভাবশালী এই রাজনীতিকের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়।

জয়ললিতার দল এআইএডিএমকের মুখপাত্র সি আর সরস্বতী সকালে বলেছিলেন, আম্মা সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন। ঈশ্বর আম্মার সঙ্গে আছেন, তিনি সবার মাঝে ফিরে আসবেন। বিশেষজ্ঞদের একটি দল জয়ললিতাকে চিকিৎসা দিচ্ছিলেন ও সার্বক্ষণিক নজরে রাখছিলেন। জয়ললিতাকে ইকোএমওতে (এক্সট্রা-করপোরাল মেমব্রান্স অক্সিজেন ডিভাইস) রাখা হয়েছিল। তাঁর ফুসফুস বা হার্ট কাজ করছিল না বলে এই যন্ত্রের সাহায্য তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। ৬৮ বছর বয়সী এই রাজনীতিকের গুরুতর শারীরিক অসুস্থতার খবর শুনে তাঁর দল এআইএডিএমকের কর্মী-সমর্থকেরা সকাল থেকেই হাসপাতালের সামনে ভিড় করেন। তাঁরা তাঁদের প্রিয় আম্মার শারীরিক অবস্থার খবর জানতে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ছিলেন। কর্মী-সমর্থকদের ভিড় ঠেকাতে অ্যাপোলো হাসপাতালের বাইরে পুলিশ মোতায়েন করা হয়। এক সময়ের অভিনেত্রী জয়ললিতাকে তাঁর লাখ লাখ সমর্থক ‘আম্মা’ বলে সম্বোধন করে থাকেন। গত ২২ সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জয়ললিতা। ওই সময় তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, পানিশূন্যতা ও জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর অসুস্থতা যে অনেক বেশি মারাত্মক, পরে তা স্পষ্ট হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com