রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
জয়ললিতার প্রয়াণ শোকে মৃতের সংখ্যা বেড়ে ৪৭০

জয়ললিতার প্রয়াণ শোকে মৃতের সংখ্যা বেড়ে ৪৭০

w3-12আমার সুরমা ডটকম ডেক্সঘণ্টায় ঘণ্টায় বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এ যেন কোনও ভয়াবহ দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী ডেথ টোল। মৃত্যুমিছিল আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত রয়েছে। শনিবারই এআইএডিএমকে জানায় তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার প্রয়াণে শোকাহত হয়ে মৃত্যু হয়েছে ২৮০ জনের। একদিনের মাথায় সেই সংখ্যাটা বেড়ে হল ৪৭০। মৃতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এআইএডিএমকে। দিন চারেক আগে এই সংখ্যাটা জানানো হয়েছিল ৭৭। যেটা শনিবার হয় ২৮০। রবিবার দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হল এই সংখ্যাটা বেড়ে ৪৭০-এ ঠেকেছে। জয়ললিতার জীবনাবসানের শোকে মৃত ১৯০ জনের একটি তালিকা এদিন প্রকাশ করা হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবোদনা জানিয়ে পরিবার পিছু ৩ লাখ টাকা দেওয়া হবে বলেও জানানো হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে, ৫ ডিসেম্বর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পর থেকে ৬ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর আগে দলের তরফে ঘোষণা করা হয়েছিল, জয়ললিতার মৃত্যুর খবর শুনে যারা আত্মহত্যার চেষ্টা করেছেন এবং যারা নিজেদের আঙুল কেটে দিয়েছেন, তাদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। সূত্র: এই সময়

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com