শুক্রবার, ১০ Jul ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা

ধর্মপাশায় হাওরে যুবকের লাশ উদ্ধার

amarsurma.com
দিরাইয়ে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

মোফাজ্জল হোসেন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরাঞ্চল ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়াকান্দা গ্রাম থেকে রোববার দুপুরে ঝন্টু বর্মণ (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত প্রেমানন্দ বর্মণের ছেলে। এলাকাবাসি ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়াকান্দা গ্রামের নিজ বাড়ির পেছনের সোনামড়ল হাওরে বোরো জমিতে সেচ দিতে গত শনিবার বিকেল চারটার দিকে ওই হাওরে যান কৃষক ঝন্টু বর্মণ। সেখান থেকে ফিরে না আসায় তার পরিবারের লোকজন নানা স্থানে গিয়ে তাকে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। রোবাবার সকাল ৬টার দিকে পাথারিয়াকান্দা গ্রামের সামনে একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি পেছানো অবস্থায় ঝন্টু বর্মণের ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসি। বিষয়টি থানা পুলিশকে মুঠোফোনে দুপুর সাড়ে ১২টার দিকে জানালে সেখানে গিয়ে ঝন্টু বর্মণের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। ধর্মপাশা থানার উপপরিদর্শক অনির্বাণ বিশ্বাস জানান, ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জানালে পুলিশ ওইদিন দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com