বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
ইংল্যান্ড থেকে ‘ব্যর্থ আশ্রয়প্রার্থী’দের উচ্ছেদের উদ্যোগ

ইংল্যান্ড থেকে ‘ব্যর্থ আশ্রয়প্রার্থী’দের উচ্ছেদের উদ্যোগ

আমার সুরমা ডটকম ডেক্স :

ukkইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় পাওয়া সহজ থাকছে না আর। সেই সঙ্গে এরই মধ্যে বাতিল করা হয়েছে যাদের আবেদন তাদেরকেও উচ্ছেদ করার ব্যাপারে কঠোর-হস্ত হচ্ছে সরকার। এমনকি এই ‘অবৈধদের’ বাড়ি ভাড়া দিলে পার পাবেন না বাড়িওয়ালাও। আর এইসব ‘ব্যর্থ আশ্রয়প্রার্থী’দের অর্থ সহায়তা দেয়াও বন্ধ করে দেবার পরিকল্পনা করছে সরকার। দেশটিতে এখন এরকম ১০ হাজার মানুষ সপ্তাহে ৩৬ পাউন্ড করে সরকারি সহায়তা পাচ্ছে।

নতুন অভিবাসন বিল অনুযায়ী, ইংল্যান্ডে বসবাস করবার অধিকার হারানো অভিবাসীদেরকে উচ্ছেদ করতে বলা হয়েছে বাড়ির মালিকদের। যেসব বাড়িওয়ালা অবৈধ অভিবাসীদের উচ্ছেদ করতে ব্যর্থ হবে অথবা বাড়ি ভাড়া দেবার পূর্বে তাদের বৈধতা যাচাই করবে না তাদেরকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেবার বিধান থাকছে এই বিলে। কমিউনিটি বিষয়ক মন্ত্রী গ্রেগ ক্লার্ক বলেন, “যেসব ‘উচ্ছৃঙ্খল’ বাড়িওয়ালা অবৈধ অভিবাসীদের দিয়ে অতিরিক্ত অর্থ কামিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে এবার সরকার কঠোর হবে।”

অবশ্য এই উদ্যোগ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। গত রোববার সুইডেনের একজন মন্ত্রী মরগান জোহানসন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কঠোর সমালোচনা করে বলেছেন, “বৃটেনে আশ্রয়প্রার্থীদের আবেদনের শুনানি হবার আগেই তাদের অবৈধ বলে চিহ্নিত করা রেওয়াজ শুরু হয়েছে।” –বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com