বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
রোমানিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মুসলিম নারী!

রোমানিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মুসলিম নারী!

আমার সুরমা ডটকম ডেক্সরোমানিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এক মুসলিম নারী। তার নাম সেভিল শাইদেহ। তিনি তুর্কি বংশোদ্ভূত। তিনি হবেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী এবং একইসাথে কোনো মুসলিমের এ ধরনের গুরুত্বপূর্ণ পদ গ্রহণ। ইতোপূর্বে তিনি রোমানিয়ার আঞ্চলিক প্রশাসন ও গণপ্রশাসনবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পার্লামেন্ট নির্বাচনে জয়ের পর রোমানিয়ার সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান লিভিউ ড্রাগনেয়া প্রধানমন্ত্রী হিসেবে তার নাম প্রস্তাব করেছে। তবে তার নাম অবশ্য তেমনভাবে আলোচিত হচ্ছিল না। ৫২ বছর বয়স্কা শাইদেহ সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য হলেও তিনি ১ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেননি। ২০১৫ সালে তিনি ছয় মাস তিনি আঞ্চলিক প্রশাসন ও গণপ্রশাসনবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে কাউকে নিয়োগ করার আগে প্রেসিডেন্ট ক্লাউস লোহানিসের অন্যান্য দলের সাথে আলোচনা করবেন। সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com