সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

মধ্যনগর বংশীকুন্দা বেরি বাঁধে মৎস্য কমিটি বাতিলের অভিযোগ

বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্দা ইউনিয়নের বেরি বাঁধ মৎস্য কমিটি বাতিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আভিযোগ দাখিল করেন। সদয় অবগতির জন্য উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসক ও সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের কাছে অনুলিপি প্রেরণ করা হয়। বৃহস্পতিবার লিখিত অভিযোগ দাখিল করেন ৯নং ওয়ার্ডের কৃষক জহুর উদ্দিন। অভিযোগ থেকে জানা যায়, ২নং বংশীকুন্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আতলার বেরী বাঁধ মৎস্যজীবি লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। বেরি বাঁধের কৃষকদরে বাদ দিয়ে মৎস্যজীবি মোশারফ, দীন ইসলাম ওই দুজনকে কমিটির সভাপতি ও সদস্য সচিব করে কমিটি দাখিল করা হয়েছে, যা সর্ম্পূণ বিধি বহির্ভূত। সরকারী ঘোষিত নীতিমালা কৃষকদের নিয়ে কমিটি গঠন করা হবে, কিন্তু আইন বহির্ভূত মৎস্যজীবি লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সমবায় অফিসে আটাইশা মাছিমপুর মৎস্য তালিকায় উক্ত ব্যক্তিদের নাম রয়েছে। হাওরাঞ্চলের কৃষকদের সম্মতিক্রমে কৃষক জহির উদ্দিন, হরিচন্দ্র তালুকদার, রেহান মিয়া, সূধীন চন্দ্র সরকার, শাহ আলম, সুজাত মিয়া, মোঃ শাহ আলমকে দিয়ে কমিটি গঠন করার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com