সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
ওবামা একজন মুসলিম ,সায় দিলেন ডোনাল্ড ট্রাম্প

ওবামা একজন মুসলিম ,সায় দিলেন ডোনাল্ড ট্রাম্প

we200আমার সুরমা ডটকম ডেক্স : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার রাতে নিউ হ্যাম্পশায়ারে প্রচারাভিযানকালে এক লোক প্রশ্ন করার সময় মন্তব্য করেন যে প্রেসিডেন্ট বারাক ওবামা একজন মুসলিম এবং আদৌ আমেরিকান নন। এতে সায় দেন ট্রাম্প। রচেস্টারের একটি হাইস্কুলে ৩,০০০ লোকের সমাবেশে তিনি প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এ সময় একজন লোক বলে ওঠেন, ‘আমাদের দেশে একটি সমস্যা আছে। সেটি হলো মুসলিম। আমরা জানি আমাদের প্রেসিডেন্টও তাই।’ এর জবাবে ট্রাম্প অস্বস্তিকর ভঙ্গিতে বলে ওঠেন, ‘রাইট’। এরপর ওই প্রশ্নকর্তা যোগ করেন, ‘সে (ওবামা) আদৌ আমেরিকান নয়, তার জন্ম সনদও নেই।’ ট্রাম্পের কাছ থেকে জবাব আসে, ‘আমাদের এই প্রশ্নের দরকার’। দর্শককের অনেকে এ সময় হাসিতে ফেটে পড়েন। ওই প্রশ্নকারী শেষ করেন এই বলে যে, ‘ যাইহোক, আমাদের এখানে (জঙ্গি) প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠছে যেখানে তারা আমাদের হত্যা করতে চায়। এটাই আমার প্রশ্ন। আমরা কবে মুক্তি পাব? এর জবাবে ট্রাম্প কিছু অর্থহীন কথাবার্তা বলে দ্রুত অন্য প্রশ্নে চলে যান। মুসলিম বিরোধী বক্তব্যে ট্রাম্পের এই পরোক্ষ সম্মতির সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলীয় অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com