শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
জামালগঞ্জে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত ১৭ জন নারী ও পুরুষ সদস্যকে সংবর্ধনা

জামালগঞ্জে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত ১৭ জন নারী ও পুরুষ সদস্যকে সংবর্ধনা

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় একশত টাকা কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্ত ১৭ জন নবীন নারী ও পূরুষ সদস্যদের কে সংবর্ধনা প্রদান করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
আজ বুধবার দুপুর ১২টায় জামালগঞ্জ থানা পুলিশের আয়োজনে পুলিশের কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের সভাপতিত্বে ও এস আই সাইফুল্লাহ আখন্দ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এস আই আঃ রাজ্জাক, এ এস আই তরিকুল ইসলাম, কনস্টেবল নির্জলা, সাংবাদিক শাহীন আলম, সাইফ উল্লাহ, ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ, অঞ্জন পুরকায়স্থ, তৌহিদ চৌঃ প্রদীপ, আকবর হোসেন, বাদল কৃষ্ণ দাস, বাপ্পী বর্মণ ও নেহার দেবনাথ প্রমুখ।
ওসি সাইফুল আলম বলেন, সততা ও আন্তরিকতার কারণেই সম্প্রতি এই উপজেলায় বিভিন্ন স্তরের অসহায় ও গরীব পরিবারের অনেক সন্তানরা বিনা টাকায় মাত্র একশত টাকায় তাদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।
পরে নিয়োগপ্রাপ্ত সংবর্ধিত সকল কনস্টেবল সদস্যদের মিষ্টি মুখ করানো হয় এবং তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com