শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

মালয়েশিয়ায় ভূমিধস, বাড়ছে নিহতের সংখ্যা

amarsurma.com
মালয়েশিয়ায় ভূমিধস, বাড়ছে নিহতের সংখ্যা

আমার সুরমা ডটকম ডেস্ক:

মালয়েশিয়ায় শুক্রবারের ভূমিধসের পর উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ছয় শিশুসহ ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের উত্তরে ৩০ কিলোমিটার দূরে বাটাং কালি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সেখানে তাবু টাঙিয়ে ক্যাম্পিং করছিলেন অনেকে। রাতে যখন সবাই ঘুমিয়েছিলেন, সেসময় ভূমিধস হলে তাবু ছিড়ে যায়। ছয় শিশুসহ ২৩ জনের মৃত্যু হয়। সেখানে অন্তত ৯৪ জন ছিলেন। ৬১ জনকে উদ্ধার করা হলেও বাকিদের এখনও খুঁজে পাওয়া যায়নি।
শুক্রবার রাতভর উদ্ধার অভিযানের পর শনিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে উদ্ধার কাজ। তবে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এছাড়া মাটি ভীষণ নরম থাকায় যেকোন মুহূর্তে আবার ধসের আশঙ্কা করছেন উদ্ধার কর্মকর্তারা। নরম কাদার নীচে চাপা পড়ে থাকলে অক্সিজেনের অভাবে কারো বেঁচে থাকা কঠিন বলে জানিয়েছেন তারা।
শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুর্ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ক্যম্পিং এবং হাইকিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মালয়েশিয়ার বনবিভাগ।
সূত্র: ডয়েচে ভেলে

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com