বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দিরাই পৌরসভার প্রথম মেয়র হাজী আহমদ মিয়ার দাফন সম্পন্ন

দিরাই পৌরসভার প্রথম মেয়র হাজী আহমদ মিয়ার দাফন সম্পন্ন

amarsurma.com
দিরাই পৌরসভার প্রথম মেয়র হাজী আহমদ মিয়ার দাফন সম্পন্ন

আমার সুরমা ডটকম:

হাজার হাজার শোকার্ত মুসুল্লির উপস্থিতিতে সুনামগঞ্জের দিরাই পৌরসভার প্রথম চেয়ারম্যান ও মেয়র, করিমপুর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান (অধুনালুপ্ত), দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ি, সজ্জন ও সালিশ ব্যক্তিত্ব, বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান সভাপতি, চান্দিপুর জুম্মাবাড়ি জামে মসজিদের দীর্ঘদিনের মুতাওয়াল্লী, চান্দিপুর হাজী আহমদ মিয়া মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা, দিরাই পৌরসভার চান্দিপুর গ্রামের প্রবীণ ব্যক্তি হাজী আহমদ মিয়ার (৯৫) নামাযে জানাযা গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পশ্চিম চান্দিপুরে অনুষ্ঠিত হয়। নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি রোববার বাদ আসর সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিন ছেলে ও ছয় মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুম হাজী আহমদ মিয়ার স্মৃতিচারণ করে অনুভূতি ব্যক্ত করেন পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। তারা মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করে শোকপ্রকাশ করেন। অন্যদিকে তার ইন্তেকালে পরিবারসহ পুরো পৌরসভায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, আমার সুরমা ডটকম মুহাম্মদ আব্দুল বাছির সরদার, দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন। নেতৃবৃন্দরা মরহুমের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com