রবিবার, ০৭ Jun ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
‘বাবরিই রামের জন্মভূমি আসলে মিথ্যা দাবি’! সত্য বলায় গ্রেফতার ভারতীয় অভিনেতা

‘বাবরিই রামের জন্মভূমি আসলে মিথ্যা দাবি’! সত্য বলায় গ্রেফতার ভারতীয় অভিনেতা

amarsurma.com
‘বাবরিই রামের জন্মভূমি আসলে মিথ্যা দাবি’! সত্য বলায় গ্রেফতার ভারতীয় অভিনেতা

আমার সুরমা ডটকম ডেস্ক:

আদর্শগত ভাবে তিনি ধর্ম নিরপেক্ষ। আর সে কারণেই হিন্দু কট্টরপন্থীদের মিথ্যা দাবির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এমন ‘অপরাধে’ বেঙ্গালুরু পুলিশ শেষমেশ গ্রেফতার করল জনপ্রিয় কন্নড় অভিনেতা চেতন কুমারকে।

অহিংসার ভাবাদর্শেই উদ্বুদ্ধ এ অভিনেতা। অনেকেই তাকে ‘চেতন অহিংসা’ নামেও চেনেন। অভিনয় করার পাশাপাশি তিনি একজন সমাজকর্মীও। দলিত ও প্রান্তিক-নিম্নবর্গের মানুষদের সঙ্গে নিয়ে তিনি নানা কাজ করে থাকেন। তবে হিন্দুত্ব আদর্শের বিরোধিতা করতে গিয়ে তিনি চাঁচাছোলা সমালোচনার পথেই হাঁটেন। গত ২০ মার্চ একটি ট্যুইট করে তিনি লিখেছিলেন, হিন্দুত্বের ভিত্তি পুরোপুরি মিথ্যের উপরই দাঁড়িয়ে আছে। কয়েকটি উদাহরণ দিয়ে তিনি তার বক্তব্য স্পষ্ট করেন। যেমন, সাভারকর ও তার অনুগামীরা মনে করেন যে, রাম যখন রাবণকে পরাজিত করে অয্যোধ্যায় ফিরলেন তখন থেকেই তাদের চিন্তাধারা অনুযায়ী রাষ্ট্রের শুরু।

অভিনেতা মতে, এ ধারণা একেবারেই মিথ্যে। তিনি আরও বলেন যে, ১৯৯২ সালে দাবি করা হয় যে বাবরি মসজিদই রামলালার জন্মভূমি। তার দাবি, এ-ও যে আদতে মিথ্যে তা প্রমাণিত। আর এই ২০২৩ সালে টিপু সুলতানের নিধনকারী হিসাবে যে সত্য তুলে ধরা হচ্ছে তাও আসলে মিথ্যে বলেই দাবি করেন অভিনেতা। তার সাফ কথা ছিল হিন্দুত্ব ভাবধারার ভিত্তিভূমিই হল মিথ্যা। আর তাকে পরাস্ত করা সম্ভব সত্য দিয়েই।

স্বাভাবিক ভাবেই এই ট্যুইটে ঝড় ওঠে। ভাইরাল হয়ে যায় টুইট-টি। এবং সমালোচনার মুখে পড়েন অভিনেতা। একটি নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একটি হিন্দুত্ববাদী সংগঠন তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। আর তার পরেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ। এ অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভিনেতাকে। এর আগেও তিনি ন্যায়ের পক্ষ নিয়ে সরব হয়েছিলেন, গ্রেফতারও হয়েছিলেন। তারই পুনরাবৃত্তি যেন এই গ্রেফতারিতে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com