সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত

amarsurma.com
গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত

আমার সুরমা ডটকম ডেস্ক:

ফিলিস্তিনের উত্তর গাজায় অভিযানে গিয়ে এক মেজরসহ তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা সবাই ৪৬০তম ব্রিগেডের ৫৪৬০তম সাপোর্ট ইউনিটের সদস্য।

টাইমস অব ইসরায়েল দেশটির প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানিয়েছে, উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় সেখানে থাকা তিন সংরক্ষিত সৈন্য নিহত হয়েছেন। তবে ঠিক কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট করেনি দখলদার বাহিনী।

নিহত তিনজন হলেন, মাস্টার সার্জেন্ট ওরি মোশে বোরেনস্টাইন (৩২), মেজর নেতানেল হার্শকোভিটজ (৩৭) এবং মাস্টার সার্জেন্ট তেজভি মাতিতইয়াহু মারান্তজ (৩২)। তাদের মৃত্যুর পর গাজায় স্থল অভিযানে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৩৫৩ এ পৌঁছেছে।

আইডিএফ বলছে, তাদের সৈন্যরা উত্তর গাজার জাবালিয়ায় অভিযানে গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন হামাস যোদ্ধারাকে হত্যা করেছে। এ ছাড়া দখলদার সেনারা রাইফেল, আরপিজি লঞ্চার এবং গোলাবারুদসহ বেশকিছু অস্ত্রও জব্দ করার কথাও জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে হামাসের সামরিক গোয়েন্দা ইউনিটের একজন প্লাটুন কমান্ডার, অ্যান্টি-ট্যাঙ্ক ইউনিটের একজন ডেপুটি প্লাটুন কমান্ডার, এলিট নুখবা বাহিনীর দুই প্লাটুন কমান্ডার এবং একজন ইঞ্জিনিয়ারিং অপারেটিভ অন্তর্ভুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com