শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে

স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয়

amarsurma.com
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয়

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
স্বাধীনতার পর এই প্রথম ‘মৎস্য, পাথর, ধান-সুনামগঞ্জের প্রাণ’ খ্যাত দেশের ভাটি হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫টি আসনেই একক দল হিসেবে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মনোনীত প্রার্থীরা ৫টি আসনেরই বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। কোনো আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি অন্যান্য প্রার্থীরা। ৪টি আসনে নিকটতম ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা ও একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী। দলের পাঁচ প্রার্থীই জয় পাওয়ায় জেলা জুড়ে উল্লসিত বিএনপির কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের পোস্টাল ভোটের ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করে বেশি ভোটপ্রাপ্তদেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন আসনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চিত্র ফুটে উঠেছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর) আসনের ঘোষিত বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী কামরুজ্জামান কামরুল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধান তৈরি করে জয় নিশ্চিত করেছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ১৭৮টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ (দাঁড়িপাল্লা) প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। এছাড়া নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার (বই) প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৮৪ ভোট। সুনামগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ১ হাজার ৫৩০ জন। নির্বাচনে প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৫৫ হাজার ৯২৪টি। সেই হিসাবে এই আসনে ভোট প্রদানের হার দাঁড়িয়েছে ৫১.০৩ শতাংশ। কামরুজ্জামান কামরুলের এই বিশাল জয়ের খবর ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকার ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। দলীয় নেতা-কর্মীরা এই জয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেছেন।
পোস্টাল ভোটে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুল পেয়েছেন ১ হাজার ২৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের তোফায়েল আহমদ পেয়েছেন ১ হাজার ২৭০ ভোট। এ আসনে পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। এছাড়া বই প্রতীকে মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার পেয়েছেন ২৯ ভোট।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বেসরকারি ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ নাছির চৌধুরী। ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ১১২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (ধানের শীষ) প্রতীক নিয়ে নাছির চৌধুরী পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী এডভোকেট নিরঞ্জন দাস কাস্তে প্রতীকে পেয়েছেন ১ হাজার ২০২ ভোট পেয়েছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই আসনে মোট ৫৪.৭৩ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ৩ হাজার ২৫৩টি ভোট বিভিন্ন কারণে বাতিল বলে গণ্য হয়েছে। সব মিলিয়ে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৯৭৪টি।
পোস্টাল ভোটে সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নাছির চৌধুরী পেয়েছেন ৩৯০ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩৩ ভোট এবং কাস্তে প্রতীকের নিরঞ্জন দাস পেয়েছেন ২২ ভোট।
সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। মোহাম্মদ কয়ছর আহমেদ (ধানের শীষ) প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন (তালা) প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট। এছাড়া এই আসনে খেলাফতে মজলিস প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী (রিকসা) প্রতীকে ১৪ হাজার ২০৩, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ (তুষার) (টেবিল ঘড়ি) প্রতীকে পেয়েছেন ২৩৭ ভোট। খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ (দেওয়াল ঘড়ি) প্রতীকে ৮৫৭, এবি পার্টির সৈয়দ তালহা আলম (ঈগল) প্রতীকে ৪৯৩৭ এবং স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ (ফুটবল) প্রতীকে ১৭৭ ভোট পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৯৫০টাকা, এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৪৪৪২, সর্বমোট প্রদত্ত ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৩৯২টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৪.০৭%।
পোস্টাল ভোটে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের মোহাম্মদ কয়ছর আহমেদ পেয়েছেন ৬৪৭ ভোট। রিকসা প্রতীকের শাহীনূর পাশা চৌধুরী পেয়েছেন ৫৩৬ ভোট এবং তালা প্রতীকের মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন ২৪২ ভোট। এ আসনেও পোস্টাল ভোটে ধানের শীষ এগিয়ে রয়েছে। এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ আনোয়ার হোসেন তালা প্রতীকে ২৪২, মোঃ মাহফুজুর রহমান খালেদ (তুষার) ৮ ভোট, শেখ মুশতাক আহমদ দেয়াল ঘড়ি প্রতীকে ৩৯ ভোট, সৈয়দ তালহা ঈগল প্রতীকে ৮৮ ভোট এবং হুসাইন আহমেদ ১ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী নূরুল ইসলাম নূরুল। ১১৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী (ধানের শীষ) প্রতীকে তিনি পেয়েছেন মোট ৯৮ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট মোঃ সামছ উদ্দিন (দাঁড়িপাল্লা) প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৭৩৫ ভোট। নূরুল ইসলাম নূরুল ২২ হাজার ৩৫৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন (মোটর সাইকেল) প্রতীকে ২৬ হাজার ৩০৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোঃ নাজমুল হুদা (লাঙ্গল) প্রতীকে ১ হাজার ৭৮৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহীদুল ইসলাম (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৫ ভোট পেয়েছেন। এই আসনে এবার মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লক্ষ ৭২ হাজার ১৮৫ জন। এরমধ্যে ২ লক্ষ ৯ হাজার ৫৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৫৮৮টি এবং বাতিল হয়েছে ৫ হাজার ৯৭০টি ভোট। এই আসনে ভোট প্রদানের হার ৫৬.৩০ শতাংশ।
পোস্টাল ভোটে সুনামগঞ্জ-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মোঃ সামছ উদ্দিন পেয়েছেন ১ হাজার ৩৭০ ভোট। ধানের শীষ প্রতীকের নূরুল ইসলাম পেয়েছেন ৬৮৮ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ২৩৪ ভোট। মোঃ নাজমুল হুদা লাঙ্গল প্রতীকে ১২ ভোট, মোঃ শহীদুল ইসলাম হাতপাখা প্রতীকে ২৬ ভোট পেয়েছেন। এখানে পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা এগিয়ে ছিল।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির (ধানের শীষ) প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক স¤পাদক, সাবেক তিনবারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোট ৫৩ হাজার ০৬৯ ভোটের ব্যবধানের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করে তিনি আবারও প্রমাণ করলেন, এ অঞ্চলে তার প্রভাব, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অটুট রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ছাতক-দোয়ারাবাজারের ১৭০টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী মোট ভোট পড়েছে ২ লাখ ৫২ হাজার ৯২৫টি। এরমধ্যে (ধানের শীষ) প্রতীকের প্রার্থী মিলন পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা অন্যান্য প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির (দেওয়াল ঘড়ি) ২ হাজার ২৭৮ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম (লাঙ্গল) ১ হাজার ৫২৪ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোঃ আজিজুল হক (আম) পেয়েছেন ৪৩৩ ভোট। নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৪৫৭ জন। এরমধ্যে ২ লাখ ৫৮ হাজার ২৭৯টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়েছে এবং ৫ হাজার ৪৯২টি ভোট বাতিল হয়েছে। আসনটিতে ভোট প্রদানের হার ৫০.০১ শতাংশ।
পোস্টাল ভোটে সুনামগঞ্জ-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ২ হাজার ৪৪৯ ভোট। ধানের শীষ প্রতীকের কলিম উদ্দিন আহমেদ পেয়েছেন ১ হাজার ১০৫ ভোট। এছাড়া মোহাম্মদ আব্দুল কাদির দেয়াল ঘড়ি প্রতীকে ৩২, জাহাঙ্গল আলম লাঙ্গল প্রতীকে ৩২ এবং আম প্রতীকে মোঃ আজিজুল হক ১০ ভোট পেয়েছেন। এ আসনেও পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক এগিয়ে রয়েছে। সার্বিকভাবে দেখা গেছে, পাঁচটি আসনের মধ্যে দুইটিতে ধানের শীষ এবং তিনটিতে দাঁড়িপাল্লা প্রতীক পোস্টাল ভোটে এগিয়ে রয়েছে। তবে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয় সাধারণ ভোট গণনা শেষে। পোস্টাল ভোটের এ ফলাফল সংশ্লিষ্ট আসনগুলোতে প্রার্থীদের অবস্থান স¤পর্কে একটি প্রাথমিক ধারণা দিলেও মূল লড়াই নির্ভর করছে কেন্দ্রভিত্তিক ভোট গণনার ওপর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com