বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামে এবার নারীর পাঁচ টুকরো লাশ

চট্টগ্রামে এবার নারীর পাঁচ টুকরো লাশ

amarsurma.com
নৌকা ডুবিতে দিরাইয়ের ২ জনের মৃত্যু, আহত ৪

log-lasআমার সুরমা ডটকম চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় এক নারীর পাঁচ টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে হালিশহর থানার আনন্দবাজারে ময়লা ফেলার জায়গা (ডাম্পিং স্টেশন) থেকে লাশের টুকরোগুলো উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর অঞ্চল) জাহিদুল ইসলাম বলেন, আনন্দবাজার এলাকায় সিটি করপোরেশনের আবর্জনা ফেলার একটি জায়গা রয়েছে। সেখানে নগরের বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা একত্র করে ফেলা হয়। আজ দুপুরে দায়িত্বরত শ্রমিকেরা ময়লাগুলো নড়াচড়া করতে গিয়ে একটি করে হাত, পা, বুকের অংশ, মাথা ও হাঁটুর ওপরের অংশ (থাই) দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে এগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে যে কয়েক দিন আগে ওই নারীকে হত্যার পর বস্তাবন্দী করে লাশটি নগরের যেকোনো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। সেখান থেকে এটি ডাম্পিং স্টেশনে ময়লার সঙ্গে চলে আসে। পরে ময়লাগুলো নড়াচড়ার সময় এগুলো হাত, পাসহ শরীরের পাঁচটি অংশ পাওয়া যায়। ওই বয়সী কোনো নারী নিখোঁজ হয়েছেন কি না, বিভিন্ন থানায় সে খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com