শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
সিপিজের তথ্য সারাবিশ্বে সাংবাদিক খুন ৭৬

সিপিজের তথ্য সারাবিশ্বে সাংবাদিক খুন ৭৬

নআরবি নিউজ, নিউইয়র্ক থেকে: ২০১৬ সালে সারাবিশ্বে ৭৬ সাংবাদিক এবং ২ মিডিয়া কর্মী খুন হয়েছেন। এরমধ্যে পেশাগত কারণে খুন হন ৪৮ সাংবাদিক ও ২ মিডিয়া কর্মী। অপর ২৮ সাংবাদিক পেশাগত কারণে নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সারাবিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ তথা সিপিজের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পেশাগত কারণে খুন হওয়াদের মধ্যে বাংলাদেশের কোন সাংবাদিক নেই। তবে ভারতের ২, পাকিস্তানের ২ এবং আফগানিস্তানের ৪ জন রয়েছেন। এছাড়া সিরিয়া-১৪, ইরাক-৬, ইয়েমেন-৬, লিবিয়া-৩, সোমালিয়া-৩, মেক্সিকো-২, তুরস্ক-২, গীনি-১, ইউক্রেইন-১, মীয়ানমার-১ এবং ব্রাজিলে ১ সাংবাদিক খুন হন। মিডিয়া কর্মী দু’জন ছিলেন ইরাক এবং সিরিয়ার।
২০১৬ সালে পেশাগত কারণে জেলে নেয়া হয় ২৫৯ সাংবাদিককে। আগের বছর এ সংখ্যা ছিল ১৯৯। সিপিজের তথ্য অনুযায়ী, এর আগের বছর তথা ২০১৫ সালে সারাবিশ্বে খুন হন ৭২ সাংবাদিক এবং ৩ মিডিয়া কর্মী। এরমধ্যে বাংলাদেশের ছিলেন ৫ জন। ২০১৫ সালে সারাবিশ্বে আরো ২৫ সাংবাদিক খুন হয়েছেন। তবে সিপিজে নিশ্চিত হতে পারেনি যে, তারা পেশাগত কারণে খুন হয়েছেন। এরমধ্যে এক বাংলাদেশী সাংবাদিকও রয়েছেন। সিপিজের গবেষণা তথ্য অনুযায়ী ১৯৯২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বে পেশাগত কারণে ১২২৮ সাংবাদিক খুন হয়েছেন। আর ২০০৮ সাল থেকে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন ৪৫৬ সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com