মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার ইন্তেকাল

আমার সুরমা ডটকমদিরাই উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও কুলঞ্জ ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বিবিয়ানা ডিগ্রী কলেজ ও ফকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ছুফি মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার কুলঞ্জ ইউনিয়নের নিজ বাড়ি গলিশাইলে হৃদরোগে আক্রান্ত হলে সিলেটের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে বিকেল ৪টায় তিনি মারা যান। রোববার দুপুরে গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকার সংসদ সদস্য আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com