বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

file (37)

আমার সুরমা ডটকম ডেক্স : তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে এবার আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (আইটিইউ) পদক পাচ্ছে বাংলাদেশ। টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে ‘উল্লেখযোগ্য সাফল্যর স্বীকৃতি হিসেবে’ বাংলাদেশকে এ পুরস্কার দেয়া হচ্ছে । মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর সচিব সাংবাদিকদের বলেন, “আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (আইটিইউ) বাংলাদেশকে একাধিকবার সম্মানিত করেছে। আরেকটি পদক বাংলাদেশকে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।” আইটিইউ’র মহাসচিব প্রধানমন্ত্রীকে ওই পদক নেওয়ার জন্য চিঠি দিয়েছেন বলে জানান মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সেই চিঠি মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেছেন। এই পুরস্কারের নাম হবে ‘অ্যাওয়ার্ড ফর আইসিটিজ ইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট’।” মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন চলাকালে ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর হাতে এ পদক তুলে দিতে চেয়েছে আইটিইউ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com