মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
কোম্পানীগঞ্জে পাহাড়ী বন্যায় ঘরবাড়ি রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি, নিহত ৩

কোম্পানীগঞ্জে পাহাড়ী বন্যায় ঘরবাড়ি রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি, নিহত ৩

আমার সুরমা ডটকমকোম্পানিগঞ্জ উপজেলার পশ্চিম কালাইরাগ গ্রামে উজান থেকে নেমে আসা ঢলে ঘর ভেসে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে আরেক জনের মৃত্যু হয়েছে। শনিবার পৃথক এসব ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হচ্ছেন ওই গ্রামের সেলিম মিয়ার মেয়ে তামান্না (৩) ও সুলতানা (১) এবং মৃত ইউসুফ আলীর ছেলে ফারুক মিয়া (৫৬)। বজ্রপাতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
কোম্পানিগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন জানান, অতিবৃষ্টির ফলে শনিবার ভোরে উজান থেকে নেমে আসা ঢলে সেলিম মিয়ার ঘর ভেসে যায়। এতে ঘরে ঘুমিয়ে থাকা তার ছোট দুই শিশুকন্যার মৃত্যু হয়। এছাড়া পার্শ্ববর্তী ফারুক মিয়া উজানের ঢলে ভেসে গিয়ে মারা যান। সুলতানার লাশের সন্ধান এখনও পাওয়া যায়নি। এছাড়া সকাল ৮টার দিকে বজ্রপাতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com