শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের
ধর্মপাশায় বলগেট নৌকার ধাক্কায় নিহত ১

ধর্মপাশায় বলগেট নৌকার ধাক্কায় নিহত ১

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন গামাই নদীতে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বালু, পাথর বোঝাই বলগেট নৌকার ধাক্কায় ছোট ডিঙি নৌকায় থাকা হরিদন ঋষি দাস নামে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের সাজদাপুর গ্রামে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ছোট ডিঙি নৌকা নিয়ে গ্রাম্য ডাক্তার দেখাতে পার্শ্ববর্তী কামারগাঁও গ্রামে যান হরিদন ঋষি দাস। পরে সেখান থেকে ফেরার পথে সকাল সাড়ে সাতটায় গামাই নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বলগেট নৌকা তার নৌকাটিকে ধাক্কা দেয়। বলগেটের ধাক্কায় ডিঙি নৌকাসহ হরিদন ঋষি দাস গুরুতর আহত হয়ে পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন পরে তাকে মৃত উদ্ধার করে।
মধ্যনগর থানার এসআই দীপংকর সরকার বলেন, লাশ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com