বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী

আমার সুরমা ডটকম ডেস্কভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হলেন তিনি। দীর্ঘ ১৯ বছর পর ভারতের এ রাজনৈতিক দল নতুন সভাপতি পেল। ১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোনিয়া গান্ধী ছিলেন কংগ্রেসের সভানেত্রী। মায়ের সেই আসনে বসলেন ৪৭ বছর বয়সী রাহুল। সোমবার সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। দলের ওই পদের জন্যে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল সোমবার বিকেল ৩টা পর্যন্ত।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সোমবার পর্যন্ত মোট ৮৯টি মনোনয়নপত্র জমা পড়েছে এবং সবগুলোই বৈধ। কংগ্রেস সভাপতি পদে রাহুল ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায়; সর্বসম্মতিক্রমে তাকেই নির্বাচন করা হয়েছে এ পদের জন্য।

দলের মুখপাত্র মুল্লাপ্পালি রামচন্দ্রন বলেন, গত সোমবার কংগ্রেসের এ পদের জন্যে মনোনয়ন জমা দিয়েছিলেন রাহুল। আজ তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন। এরসঙ্গে দলের মধ্যে এক প্রজন্মের বদল ঘটল। ১৯৯৮ সাল থেকে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সোনিয়া। টানা ১৯ বছর ধরে সোনিয়া গান্ধী দলটির সভাপতির দায়িত্বে ছিলেন।

২০১৩ সালের জানুয়ারিতে কংগ্রেসের সহ-সভাপতি হওয়ার পর থেকেই রাহুল দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা। তবে আজ থেকে দলের সর্বোচ্চ নেতা হিসেবে আবির্ভূত হলেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন রাহুল।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com