বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে ২৩ বস্তা সরকারি চাউল আটক

আমার সুরমা ডটকমআবারো আটক করা হলো সরকারি চাউল, তবে এটি সরকারি কি না তা স্থানীয় প্রশাসন খতিয়ে দেখছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাইয়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার দিরাই পৌরশহরে একটি অটো রাইসমিল থেকে ২৩ বস্তা সরকারি চাউল আটক ও মিল সিলগালা করা হয়েছে। সূত্র মতে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পৌর সদরের হাইস্কুল রোডস্থ কালনী চায়না অটো রাইসমিলে অভিযান চালিয়ে ৮ বস্তা এবং রাত সাড়ে ১১টার দিকে মিলের পেছনের দিকে নদীরপাড় থেকে আরও ১৫ বস্তা সরকারি চাউল উদ্ধার করে দিরাই থানা পুলিশ। এ সময় সেখানে কাউকে পাওয়া যায় নি। চাউল উদ্ধার করে মিলটি সিলগালা করে দেয় পুলিশ। এ ব্যাপারে খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম বাদি হয়ে দিরাই থানায় মিল মালিক বাদশা মিয়া ও বাদল আহমদকে আসামী করে অভিযোগ দাখিল করেছেন। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বলেন, রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসী খবর দেয় কালনী চায়না অটো রাইসমিলে সরকারি চাউল রয়েছে। সাথে সেখানে গিয়ে সরকারি বস্তায় রাখা ৮ বস্তা চাউল পাওয়া যায়। থানা পুলিশের মাধ্যমে তা উদ্ধার করে মিলটি সিলগালা করে আসি। রাতে আবার এলাকার কিছু মানুষ মিলের পেছনে আরও চাল রয়েছে জানালে থানা পুলিশ ও খাদ্য গুদামের একটি দল সেখানে গিয়ে নদীরপাড় থেকে আরও ১৫ বস্তা চাল উদ্ধার করে। উপজেলা খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম জানান, সরকারী বস্তায় চাউল থাকার কারণে তা উদ্ধার করা হয়েছে। যে মিলে পাওয়া গেছে সেই মিলের মালিকসহ দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজিএফ, ওএমএস চালু থাকায় বাজারে অহরহ সরকারী বস্তা রয়েছে, চাউল পরীক্ষাগাড়ে পাঠিয়ে যাচাই করা হবে এগুলো সরকারি চাল কি না।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখা হচ্ছে সরকারি বস্তায় সেখানে চাউল আসলো কিভাবে। অভিযোগ অনুযায়ি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com