মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
ওসমানী স্মৃতি পরিষদের কুয়েত শাখার সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ওসমানী স্মৃতি পরিষদের কুয়েত শাখার সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতাওসমানী স্মৃতি পরিষদ কুয়েত শাখার সভাপতি মুরাদুল হক চৌধুরীর উপর হামলার সন্ত্রাসী প্রতিবাদে ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে গতকাল সোমবার দুপুর ১টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক এসএম পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শুভ্র জ্যোতি সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান লায়েক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. ইসলাম আলী, ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অপু চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ। মানববন্ধনে বক্তরা বলেন, ওসমানী স্মৃতি পরিষদ কুয়েত শাখার সভাপতি মুরাদুল হক চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য মাননীয় প্রধামন্ত্রীর কাছে আহবান জানাচ্ছি। সন্ত্রাসীদের দেশে এনে প্রচলিত আইনে বিচারের দাবি করছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com