শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস

কোম্পানিগঞ্জে পাথর কোয়ারিতে গর্ত ধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ৪

আমার সুরমা ডটকমসিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে মাটি চাপা পড়া অবস্থায় আরো ২ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ দু’টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মাটি চাপায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভোলাগঞ্জ কোয়ারির হাজিরডেগনা এলাকায় আলী আমজদের মালিকানাধীন পাথর কোয়ারিতে গর্ত ধসে মাটি চাপা পড়া অবস্থায় গতরাত পর্যন্ত ২ জনকে মৃত ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। রোববার রাতে উদ্ধার করা মৃতেরা হলেন সুনামগঞ্জের মুরাদপুর এলাকার আসকর আলীর ছেলে রুহুল আমিন (২২) ও একই এলাকার হযরত আলীর ছেলে মতিবুর (৩২)। তবে সকালে উদ্ধার করা হওয়া লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তারা হলেন রুহেল (১৮), রফিকুল (১৬) ও ফিরোজ আলী (৪৫)। এদের মধ্যে ফিরোজ আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনার সীমান্ত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সাথে সাথে ২ জন নিহত হন। তবে আজ সকাল ১১টার দিকে কোয়ারীতে অভিযান চালিয়ে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

মোট চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোমবার সকালে কোম্পানীগঞ্জ থানা ওসি (তদন্ত) দিলিপ নাথ জানান, গতকাল রাতে ২ জনের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে আরো দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি হাসপাতালে প্রেরণ করা হবে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গত রাতেই কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। দুর্ঘটনাকবলিত গর্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদের মালিকানাধীন বলে জানা গেছে। স্থানীয় একটি সূত্র জানা যায়, ভোলাগঞ্জ কোয়ারির হাজিরডেগনা এলাকায় রাতে জেনারেটর চালিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাত সাড়ে ৯টায় গর্ত ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com