সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
শিক্ষক-শিক্ষিকার অনৈতিকতা-ছাতকে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আবেদন

শিক্ষক-শিক্ষিকার অনৈতিকতা-ছাতকে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আবেদন

নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জছাতকে রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে এক লিখিত অভিযোগে দেয়া হয়েছে। এতে দু’জনকে এখান থেকে অন্যত্র বদলীর আবেদন করা হয়। ছাতক সদর ইউপি সদস্য আব্দুস সালাম, সদস্যা আফিয়া বেগম, সহ-সভাপতি রইছ উদ্দিন, পিটিএ সভাপতি আসাদুজ্জামান, ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম, অলিউল ইসলাম, মোসা. অনামিকাসহ অভিবাবকদের গত ৬মার্চ দেয়া অভিযোগে বলা হয়, সহকারি শিক্ষিকা সাহেদা বেগম পদোন্নতির তালিকায় থাকায় চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরিকে অন্যত্র সরিয়ে নিজে প্রধান শিক্ষকের পদ নেয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। বিদ্যালয়ের পাশে সাহেদা বেগমের বসত বাড়ি থাকায় প্রধান শিক্ষককে নানা অজুহাতে অন্যত্র সরিয়ে নিজেই এ পদে আসীন হওয়ার অপচেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। এজন্যে তিনি প্রধান শিক্ষক ও এলাকাবাসির সাথে অশালিন আচরণ করে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে যাচ্ছে। অবশেষে ম্যানেজিং কমিটির সভাপতিসহ শিক্ষক ও অভিবাবকদেরকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দেয়ার জন্যে অপচেষ্ঠা চালান। এতে ব্যর্থ হয়ে নিজেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে গত ৫ মার্চ উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আসাদুজ্জামান সরকার সরেজমিন তদন্তে আসেন। এ সময় পরিচালনা কমিটি, অভিবাবক ও এলাকাবাসির উপস্থিতিতে সাহেদা বেগম বক্তব্য দেয়ার একপর্যায়ে উত্তেজিত হয়ে পায়ের জুতা খুলে তদন্ত কর্মকর্তাসহ লোকজনের প্রতি তেড়ে আসেন। অভিযোগে আরো বলা হয়, সহকারি শিক্ষক দেবানন দেব ও শিক্ষিকা সাহেদা বেগমের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে। এদের অপকর্মে স্কুলে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে মর্মে দেবানন দেব ও সাহেদা বেগমকে অন্যত্র বদলীর জন্যে আবেদনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com