শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
স্বাধীনতা দিবস উপলক্ষে দিরাইয়ে ছাত্র জমিয়তের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতা দিবস উপলক্ষে দিরাইয়ে ছাত্র জমিয়তের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিট রিপোর্টার (জমিয়ত) দিরাই সংবাদদাতা: মহান স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি হাফিয মাওলানা শাব্বির আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মুখতার হোসেন চৌধুরী, দিরাই উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি আবিদুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল হক চৌধুরী, মাওলানা শাহ ফরিদ প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধে আলিম-উলামার অবদান তুলে ধরেন ও যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদের আত্মার মাগফিতার কামনা করেন। এবং যে প্রেক্ষাপটে স্বাধীনতা সংগ্রাম করতে হয়েছিল, তারমধ্যে অন্যতম হল ভোটের অধিকার, চাকরির অধিকার, কথা বলার অধিকারসহ সর্বপ্রকার অধিকার ফিরে পাওয়ার জন্য জালিমদের প্রতি মজলুমের যুদ্ধ।
তারা আরো বলেন, আজও যদি কোন বাকশালি সরকার আমাদের সেই অধিকার চিনিয়ে নিতে চায়, প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে, আবার মুক্তিযুদ্ধ হবে, আবার মুক্তিযুদ্ধ হবে!

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com