শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস
মুক্তিযোদ্ধাদের কোটা বহালের দাবীতে স্মারকলিপি প্রদান

মুক্তিযোদ্ধাদের কোটা বহালের দাবীতে স্মারকলিপি প্রদান

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): “মুক্তিযোদ্ধা দেশ ও জাতির সন্তান, মুক্তিযোদ্ধাদের চেতনা বিরোধী সকল চক্রান্ত রুখে দাঁড়াও” এ শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা বহালের দাবীতে মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা অফিস হতে শান্তিগঞ্জ বাজার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম তাদের সাথে একাত্বতা পোষণ করেন। স্মারকলিপি প্রদানের পুর্বে উপজেলা চত্বরে উপজেলা সাবেক কমান্ডার আতাউর রহমান-এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার রাধা কান্ত তালুকদার, সাবেক সহ-কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সুশীল ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা অধীর চন্দ্র দাস, নিয়ামত আলী, পাথারিয়া ইউনিয়ন কমান্ডার অঞ্জন কুমার দাস, শিমুলবাক ইউনিয়ন কমান্ডার শের আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক স¤পাদক শাহীন রহমান, সদস্য জাকারিয়া চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সুদর্শন ব্যানার্জি, সদস্য রিপন কুমার দাস, বিশ্বজিৎ তালুকদার, সৌরভ রঞ্জন দাস, দেলোয়ার হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com