সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

দক্ষিণ সুনামগঞ্জে একাধিক ডাকাতি মামলার পলাকত আসামী গ্রেফতার

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): একাধিক ডাকাতি মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের মিয়াধন আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫)।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এএসআই জাকির হোসেন সংঙ্গীয় ফোর্সসহ তাকে ছাতক ধানাধীন সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর বাজার হতে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে জিআর ১১/১৮, ৩/১৮, ১৩৭/১৭, ১৩৬/১৭ দক্ষিণ সুনামগঞ্জ, ২৬/১৩ দিরাই, খালিয়াজুরী থানার মামলা নং-১১ তারিখ ২৯/০১/১৩ ও সুনামগঞ্জ সদর থানায় জিআর মামলা নং-২১১/০৯ রয়েছে। উক্ত মামলার গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন যাবত সে পালিয়ে ছিল, বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com