শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

ধর্মপাশায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো এক কিশোরী

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী। শুক্রবার বিকেলে ইউনিয়নের গোলগাও গ্রামের মৃত জহুর আলী খোকা এর মেয়ে কিশোরী সেলিনা আক্তার (১৭)-কে পাশ্ববর্তী উপজেলা তাহিরপুর বাগলী গ্রামের যুবক আলমগীর (২৬)-এর কাছে বিবাহ বন্ধনের কার্যক্রম শুরু করা হয়। বিশেষ সূত্রে স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে কিশোরী অভিভাবক বড় ভাই মোস্তফা ও বকুলকে বাল্যবিবাহ কুফল ও সরকারের বিধি মান্য করে কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। বর পক্ষের লোকজনদের স্বাগত জানিয়ে কনের বাড়ির উঠানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়েছে। কিশোরীর ভাইদের বুঝানোর পর নিজ বোনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোথাও থাকে বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।
এ সময় কিশোরীর বাড়িতে থেকে বর যাত্রী লোকজন চলে যায়। বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কুরবান আলী সাদু বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় ১৭ বছরের কিশোরী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে।
রবিবার সকালে কিশোরীর বড় ভাই মোস্তফা, বকুল ও রুবেল, জালাল, তোতামিয়াসহ পাশ্ববর্তী বাড়ীর সাইফুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার শিল্পী (২৮)-কে বাড়ীতে গিয়ে লাঠিসোটা দিয়ে আক্রমণ করা হয় এবং ঘরের দরজা-জানালা ভেঙ্গে ফেলে এমনকি প্রাণনাশের হুমকি প্রাদান করে শিল্পীকে। কনের আত্মীয়রা মনে করে ওই বাল্য বিবাহটি শিল্পী বন্ধ করেছে।
শিল্পী প্রতিবেদককে জানান, বিবাহ বন্ধ করার ক্ষমতা আমার নেই, কে বিবাহ বন্ধ করেছে তা আমার জানা নেই। সন্দেহ বশত: আমাকে ওরা আক্রমণ করে বাড়িঘর ভেঙ্গে ফেলেছে। শিল্পী বাদী হয়ে মধ্যনগর থানায় অভিযোগ দাখিল করেন।
এ ব্যাপারে মধ্যনগর থানায় ওসি সেলিম নেওয়াজ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com